সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

সিরাজগঞ্জে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল রাতে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল হালিম সরকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  সিরাজগঞ্জের কামারখন্দে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য।
র‍্যাবের দাবি অনুসারে এই ব্যক্তি 'ডাকাত' এবং 'শীর্ষ সন্ত্রাসী'।
মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চক শাহবাজপুর উত্তরপাড়া ঝাঐল ওভারব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম কামারখন্দ উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের মৃত কামাল সরকারের ছেলে।
র‍্যাব-১২ স্পেশাল কোম্পানি সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর সাফায়াত আহম্মদ সুমন ( পিএসসি) জানান, মঙ্গলবার গভীর রাতে ঝাঐল ওভারব্রিজ এলাকায় সংঘবদ্ধ একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব সেখানে অভিযান চালায়।
এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়।
এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ