সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বর্ষ বরণে পানির বোতল ও নামাজের সময় বাজনায় নিষেধাজ্ঞা : সিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্ষবরণে বন্দরনগরী চট্রগ্রামে পানির বোতল বহন ও নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনায় নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন কমিশনার ইকবাল বাহার। ইকবাল বাহার বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং নগরীর তিন ভেন্যুতে বিভিন্ন অনুষ্ঠানে পানির বোতল, ব্যাগ বা প্যাকেট বহন করা যাবে না। এসব স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিটি করপোরেশনও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।’

তিনি বলেন, ‘শুক্রবারেই যেহেতু পহেলা বৈশাখ উদযাপিত হবে সেহেতু জুমআর নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় দেহ তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং মাঝপথ থেকেও কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। কোনোভাবেই মুখোশ পড়া যাবে না, সঙ্গে থাকলে তা হাতে বহন করা যাবে।’

সিএমপি কমিশনার বলেন, ‘বদ্ধ স্থানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।’

এছাড়া বিগত বছরগুলোর মতো প্রধান প্রধান ভেন্যুতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। একই সঙ্গে একহাজার ২০০ পুলিশ নিরাপত্তার বিষয়াদি দেখভাল করবে বলেও জানান তিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ