বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

রাজনৈতিক দলগুলোর বিষন্নতা দূর করতে ডাক্তার প্রয়োজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দেশের রাজনৈতিক দলগুলোর বিষন্নতা দূর করার জন্য ডাক্তার প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ধর্ম ও বর্ণ বাঙালি জাতিকে সবসময় ভাগ করে রেখেছে। বঙ্গবন্ধু সেই বিষন্নতা দূর করে জাতিকে একত্রিত করেছিলেন, স্বাধীনতা এনেছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ আবার জাতিকে সামনে এগিয়ে নিচ্ছেন। বন্ধুপ্রতীম ভারতের সঙ্গে অমীমাংসিত সব সমস্যার সমাধানে যখন প্রধানমন্ত্রী ভারত সফরে তখন কয়েকটি রাজনৈতিক দল সব কিছুতেই কেবল না না করছে। তাদের এ বিষন্নতার জন্য ডাক্তার দরকার কিন্তু এ ডাক্তার এখন কোথায় পাই আমি...।’

শুক্রবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মাত্যৃ ও শিশু মৃত্যুহার কমেছে এবং প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এখন অটিজম নিয়ে সারাবিশ্বে কাজ করছেন। বিশ্বের কাছে নতুনভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার এতোবছর পরও এক শ্রেণির রাজনীতিবিদ বিষন্নতায় ভুগছেন। এসব বিষন্নতা এবং অবসাদগ্রস্তদের কেউ কেউ জঙ্গি হয়ে যাচ্ছে। তাই বাবা-মাকে সবসময় সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে। তারা বিষন্নতায় ভুগছেন কিনা সেদিকে ‍দৃষ্টি দিতে হবে।’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ