শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তিস্তা ছাড়া অন্য কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিস্তা চুক্তি ছাড়া অন্য কোনো চুক্তি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির সামনে তিনি একথা বলেন। দলীয় যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে নিয়ে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে গিয়েছিলেন ফখরুল। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রধান সমস্যা তিস্তা।’
ভারতকে প্রতিবেশী উল্লেখ করে ফখরুল বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সমস্যা, বাণিজ্যিক ঘাটতিসহ জনস্বাস্থ্য সংশ্লিষ্ট আরও অনেক সমস্যাই আছে। সেসব সমস্যা সমাধান না হয়ে শুধু সামরিক চুক্তি বা সমঝোতা বাংলাদেশের জনগণ মানবে না।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ