সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

প্রতি দশজনের একজন মারা যাচ্ছে সিগারেটে খেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sigret_smokingআওয়ার ইসলাম : সিগারেট বা তামাকজাত দ্রব্যে নিরুৎসাহিত করতে বিশ্বব্যাপী ব্যাপক প্রচারণা চলছে। তবুও পৃথিবীতে কমছে না ধুমপায়ী মানুষের সংখ্যা। ধুমপানের কারণে মানুষের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক। সিগারেটের কারণে বিশ্বজুড়ে দশজনের মধ্যে একজন মারা যাচ্ছে। এর অর্ধেকই ঘটছে চীন, ভারত, আমেরিকা ও রাশিয়াতে।

চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেট-এর প্রতিবেদন বলা হচ্ছে, কোনও কোনও দেশ উচ্চ কর আরোপ, সিগারেটের প্যাকেটে সতর্কবার্তা এবং প্রচার কাজের মাধ্যমে সিগারেটে আসক্তি কিছুটা কমিয়ে আনতে পেরেছে।

তবে বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্সে ১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত এক্ষেত্রে কোনও ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

নারী ধূমপায়ীদের সংখ্যাও কম নয়। ২০১৫ সালের প্রতিবেদন অনুসারে প্রতি ২০ জনের মধ্যে একজন নারী সিগারেটে আসক্ত।

সিনিয়র গবেষক ডক্টর ইমানুয়েলা গাকিডোও বলেছেন ‘বিশ্বে প্রতি চারজনে একজন ধূমপান করছে। অকালে মৃত্যুর প্রধান একটি কারণ ধূমপান। সেইসাথে প্রতিবন্ধীত্বেরও কারণ এটি’।

গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে, বহু দশক ধরে তামাক নিয়ন্ত্রণ নীতি চালানোর পরও ধূমপায়ীদের সংখ্যা আশংকাজনক হারে বেড়েই চলেছে।

গবেষকরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে যেহেতু সিগারেট বা তামাক কোম্পানিগুলো যেহেতু নতুন নতুন বাজার খুঁজে বের করছে, সে কারণে নৈতিক প্রচার বাড়ানো দরকার।

সূত্র : বিবিসি

-এআরকে

সারাদেশে হচ্ছে ৫৬০ মডেল মসজিদ

মঙ্গল শোভাযাত্রাকে সার্বজনীন করার সুযোগ নেই: অধ্যাপক মাহবুব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ