বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ভালোবাসার টানে এবার ব্রাজিল তরুণী রাজবাড়ীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেইসা ওলিভেরিয়া সিলভা ও সঞ্জয় ঘোষআওয়ার ইসলাম: ভালোবাসার টানে ব্রাজিল তরুণী ছুটে এসেছেন রাজবাড়ীতে। ব্রাজিলীয় এই তরুণীর নাম জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)।

ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব। এবং তারপর মন বিনিময়। পরিশেষে সাত সমুদ্র তের নদী পাড়ি দেওয়া। এমন গল্পযোগ্য সম্পর্কের এমন কয়েকটি ঘটনা এর আগেও ঘটেছে । যেমন- প্রেমের টানে ব্রাজিলের নারী সেওমা বিজেরা এসেছেন হবিগঞ্জে বা মার্কিন তরুণী এলিজাবেথ এসেছেন ঝিনাইদহে। এবার এই তালিকায় যুক্ত হলো জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)। ব্রাজিলের এই তরুণী এসেছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে, সঞ্জয় ঘোষ (৩০) নামের এক ছেলের প্রেমের টানে। দেড় বছরের এই সম্পর্কের গল্পেও দেশ বা সংস্কৃতির ভিন্নতা বাধা হতে পারেনি।

সঞ্জয় বলাই ঘোষের ছেলে। তিনি একটি পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী। ওলিভেরিয়া সিলভা ব্রাজিলের সাওপাওলোর বাসিন্দা। সেখানেই চাকরি করেন তিনি। সোমবার (৩ এপ্রিল) তিনি বাংলাদেশে এসেছেন। আর এসে যথা নিয়মে সঞ্জয়ের বালিয়াকান্দির বাড়িতে উঠেছেন। এরপর থেকে বিদেশিনী দেখতে সে বাড়িতে উৎসুক নারী-পুরুষের ঢল নেমেছে।

সঞ্জয় বলেন, ‘প্রায় দেড় বছর আগে ফেসবুকে সিলভার সঙ্গে পরিচয় হয়। এই পরিচয় ধীরে ধীরে ভালো বন্ধুত্বে রূপ নেয়। এবং বন্ধুতা একসময় মোড় নেয় ভালোবাসায়। এরপর একদিন সিলভা এদেশে আসার আগ্রহ প্রকাশ করে। শেষমেশ ৩ এপ্রিল সে এসেই গেল।’

সঞ্জয় আরও জানালেন, তারা বিয়ের কথা ভাবছেন। এ নিয়ে সিলভা তার পরিবারের সঙ্গে কথা বলবেন। তার বাবা-মা যদি রাজি হন তবে তারা ছাদনাতলায় বসবেন। কারণ, তার (সঞ্জয়) পরিবারের দিক থেকে আপত্তি নেই কারও।

সিলভা জানান, সঞ্জয় অনেক ভালো মনের মানুষ। তার পরিবারের সদস্যরাও অনেক ভালো। বিয়ের ব্যাপারে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলেও জানালেন তিনি।

ব্রাজিল থেকে আসা তরুণীর নিরাপত্তার জন্য রাতে সঞ্জয়ের বাড়িতে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ