মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

প্রতিদিন আমলকি খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amlokiআমলকির হাজারও গুণ। রয়েছে প্রচুর ভিটামিন। এ জন্য ডাক্তাররা বলেন, প্রতিদিন আমলকি খাওয়া উচিত। আসুন জেনে নেই আমলকিতে কী উপকার পাওয়া যাবে।

১। হজম শক্তি বৃদ্ধি ও বমন নিবারণের জন্য শুল্ক ফল আধা কুটা করে ৫-৬ গ্রাম ১ কাপ পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে ভালোভাবে কচলিয়ে ছেঁকে নিয়ে পানিটুকু দিনে ৩-৪ বার সেব্য।

২। মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতায় মোরব্বা করে ৪-৫টি প্রতিদিন ৩/৫ বার খেতে হবে।

৩। ভিটামিন সি, ভিটামিন ই১, ই২ এর অভাজনিত রোগে কাঁচা আমলকীর রস ১০-১৫ মিলি বা ২-৩ চা চামচ দিনে ২ বার চিনি বা মিশিয়ে খেতে হবে।

৪। কাঁচা আমলকীর রস নিয়মিত অথবা প্রতিদিন ১-২টি কাঁচা আমলকী খেলে রক্ত পরিষ্কার, চর্মের লাবণ্যতা ও যৌন শক্তি বৃদ্ধি হয়।

৫। আমলকীর তেল চুল কালো ও চুলের গোড়া শক্ত করে এবং সুনিদ্রা আনে।

৬। আমলকীর রস ও চূর্ণ বাদাম তেল মর্দন করে চিনিসহ প্রতিদিন খালিপেটে ২৫ গ্রাম পরিমাণ খেলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় এবং সকল প্রকার চোখের রোগের জন্য উপকারী।

৭। আমলকীর টাটকা রস ও হলুদ মিশিয়ে গনোরিয়া রোগীকে দেওয়া হয়।

৮। নবজাতক শিশুর জন্মের অল্প সময়ের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য মধু, ঘি, স্বর্ণসিঁদুর আমলকী চূর্ণ একত্রে পেস্ট করে দিনে ২ বার ৫-৭ দিন দিন।

৯। গর্ভাবস্থায় শরীরের জ্বালা পোড়ায় আধা চূর্ণ আমলকী ভেজানো পানি গ্লুকোজের সাথে খেলে উপকার হবে।

১০। প্রতিদিন একটি করে আমলকী চিবিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

এআর

সারাদেশে হচ্ছে ৫৬০ মডেল মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ