সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

চিনকে নিয়ে শঙ্কায় দিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চিনকে নিয়ে শঙ্কায় দিল্লিআওয়ার ইসলাম: দালাই লামার অরুণাচল সফরকে কেন্দ্র করে ভারত-চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যেই এ নিয়ে কড়া বিবৃতি দিয়েছে বেইজিং। নয়াদিল্লির আশঙ্কা, এই নিয়ে পরে আরও আক্রমণাত্মক হবে চিন।

চিনের কড়া অবস্থানের প্রেক্ষিত ভারতের বিদেশ মন্ত্রক মুখপাত্র গোপাল ওয়াগলে জানিয়েছেন, ভারত বিভিন্ন সময়েই জানিয়েছে, দালাই লামা সম্মাননীয় ধর্মীয় নেতা। ভারতের বিভিন্ন রাজ্যে তাঁর যাওয়া নিয়ে এবং তাঁর আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে বাড়তি রং চড়ানো উচিত নয়। কোনও কৃত্রিম বিতর্ক যাতে তাঁর সফরকে ঘিরে তৈরি না হয়, চিনের প্রতি সেই আবেদন করেছেন ওয়াগলে।

তবে দালাই লামা তাওয়াং পৌঁছনোর আগেই নয়াদিল্লি এই সতর্কবার্তা প্রচার করলেও বেইজিং যে ক্ষান্ত হবে, এমনটা মনে করছেন না ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞরা। দলাই লামার সঙ্গী হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরন রিজিজুর থাকাটাকেও বাঁকা চোখে দেখছে বেইজিং। চিনা দূতাবাস সূত্রে বলা হচ্ছে, দলাই লামার কার্যকলাপ যে পুরোপুরি আধ্যাত্মিক নয়, সেটা বোঝা যাচ্ছে রিজিজু তাঁর দোসর হওয়া দেখেই। বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর।

সূত্র: আনন্দবাজার

 

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ