সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

প্রেমিকা নেই, তাই রোবটকেই বিয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেমিকা না থাকায় রোবট বিয়ে করে সারা বিশ্বে আলেড়ন তুলেছেন চায়না অধিবাসী প্রকৌশলী ঝেং জিয়াজিয়া।

চিনের ঝেজিয়াং প্রদেশের হ্যাংঝুতে গত শুক্রবার নিজের তৈরি রোবটকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন ঝেং । ওই রোবটটির নাম ইংইং।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এই খবর প্রচার করা হয়।

ঝেংয়ের কোনো প্রেমিকা ছিল না। অনেক চেষ্টার পরও জীবনে কোনো প্রেমিকা জোটাতে পারেননি ৩১ বছরের ঝেং। চরম হতাশা আর বিষন্নতা নিয়ে দিন পার করছিলেন তিনি। এই অবস্থায় আবার পরিবার থেকে বিয়ের চাপ। বউ খোঁজার ঝামেলাও কম নয়। তাই এসব ঝামেলা এড়াতে ঝেং নিজের তৈরি ‘একটি মেয়ে রোবটকে’ ঘটা করে বিয়ে করে ফেলেন।

[হঠাৎ কিভাবে একের পর এক জঙ্গি আস্তানার সন্ধান মিলছে]

ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে ঝেং নিজের নকশায় ইংইং নামের ওই রোবটটি তৈরি করেন। ইংইং বেশ কয়েকটি শব্দ বলতে পারে। এ ছাড়া চীনের বেশ কিছু চরিত্র ও ছবিও চিহ্নিত করতে পারে ওই রোবট।

প্রতিবেদনে আরও বলা হয়, বিয়ের দিন রোবট ইংইং কনের সাজে ছিল। চীনের ঐতিহ্যবাহী বিয়ের রীতি অনুযায়ী, তার পরনে কালো পোশাক ছিল। মাথা ঢাকা ছিল লাল স্কার্ফ দিয়ে। বিয়ের অনুষ্ঠানে ঝেংয়ের মা ও তাঁর কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে বর ঝেং জিয়াজিয়ার এক বন্ধু বলেন, জীবনে প্রেমিকা খুঁজে না পাওয়ায় খুব হতাশা ও বিষন্নতায় ভুগছিলেন ঝেং।

এসএস

যে মাদরাসায় অমুসলিম ছাত্রই বেশি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ