আওয়ার ইসলাম: অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশের জন্য সরকারকে ৮ মে পর্যন্ত সময় দিয়েছে সর্বোচ্চ আদালত এনিয়ে ৮ম দফা সময় পেল সরকার।
প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগ বলেছে, ওই সময়ের পর আদালত সরকারের আর কোনো ‘অজুহাত’ শুনবে না।
সরকারের পক্ষ থেকে দুই সপ্তাহ সময় চাওয়া হলেও সামনে সুপ্রিম কোর্টের অবকাশ থাকায় আচরণবিধির গেজেট প্রকাশের জন্য সরকারকে ৮ মে পর্যন্ত সময় দেয় সর্বোচ্চ আদালত।
নতুন তারিখ রাখার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেন, “আপনি যে সময় নিলেন, সেটা ঠিক থাকবে তো? ৮ মের পর আর কোনো অজুহাত চলবে না।”
মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়।
ওই রায়ে আপিল বিভাগ বিসিএস (বিচার) ক্যাডারকে সংবিধান পরিপন্থি ও বাতিল ঘোষণা করে। একইসঙ্গে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস ঘোষণা করা হয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত।
মাসদার হোসেন মামলার রায়ের পর ২০০৭ সালের ১ নভেম্বর ন