সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

বর্ণিল আয়োজনে শ্রীলঙ্কায় মুসলিম সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

63639আওয়ার ইসলাম : আগামীকাল শুক্রবার শ্রীলঙ্কায় মুসলিম কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বাদশাহ ফাহাদ কালচারাল সেন্টার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সহস্রাধিক মুসলিম অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কায় সৌদি রাষ্ট্রদূত আজমি তাহসিমের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ১৫টি শ্রীলঙ্কান মুসলিম সংগঠন।

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্ততা তারিক তামিম বলেন, মুসলিম সাংস্কৃতিক অনুষ্ঠান সকল ধর্ম বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

বিকেল সাড়ে চারটায় শুরু হবে অনুষ্ঠানটি। তাতে থাকবে বিভিন্ন ইভেন্ট ও প্রদর্শনী। যেমন, বুক স্টল, শ্রীলঙ্কান সমাজে মুসলমানের অবদান ও শ্রীলঙ্কার ঐতিহাসিক স্থানসমূহের উপর ডকুমেন্টরি, ক্রীড়া প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি।

636399

তারিক তামিম বলেন, শ্রীলঙ্কান মুসলিমদের আনন্দ দান, সংস্কৃতির প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি ও জাতীয় জীবনের মুসলমানের অবদান তুলে ধরাই এ অনুষ্ঠানের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মুসলিম কমিউনিটির আয়োজনে এটাই প্রথম বড় ধরনের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। ভবিষ্যতে আরও বড় ধরনের  আয়োজনের ইচ্ছে তাদের রয়েছে।

সূত্র : আরব নিউজ

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ