মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নেদারল্যান্ডসে কট্টর ইসলামবিদ্বেষীদের পরাজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

naderlandনেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনে ইসলামবিরোধী কট্টরপন্থী দল ফ্রিডম পার্টি (পিভিভি) পরাজিত হয়েছে। বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী মার্ক রুটের দল পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি)। খবর বিবিসির।

বুধবার ১৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৯৭ ভাগ ভোট গণনা শেষ ১৫০টি আসনের মধ্যে পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্র্যাসি (ভিভিডি) পেয়েছে ৩৩টি আসন। নির্বাচনে ৮০.২ ভাগ ভোটার ভোট দেন।

ডানপন্থী গিয়ার্ট ভিল্ডার্সের দল পিভিভি ২০টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। আগের বারের চেয়ে দলটি পাঁচ আসন বেশি পেয়েছে।

এদিকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক দল (সিডিএ) এবং উদারপন্থী দল ডি৬৬ ১৯টি করে আসন পেয়েছে।

আগের চেয়ে ১০ আসন বেশি পেয়ে গ্রিন-লেফ্ট পার্টি ১৪ আসনে জয়ী হয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন জোটের শরিক লেবার পার্টি গত নির্বাচনে ২৯টি আসন পেলেও এবার মাত্র ৯টি আসনে জয় পেয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ