মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এটা কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajob_praniসাগরের তীরে ভেসে এসেছে বিশাল আকৃতির এক প্রাণী। একেবারে ডাঙায় অবস্থান নিয়েছে ওই প্রাণী। তবে ওই প্রাণীর দেহে প্রাণ নেই। নিথর দেহটি পড়ে আছে সৈকতে।

ওই নিথর দেহের পাশেও যেতে ভয় পাচ্ছে মানুষ! স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন, এটি বিশাল আকৃতির তিমি!

যুক্তরাজ্যের দক্ষিণে ডেভনে সমুদ্রসৈকতে দেখা মিলেছে ওই মৃত প্রাণীর। ব্রিটিশ সংবাদপত্র দ্য ডেইলি স্টার জানিয়েছে, স্থানীয় সময় গতকাল প্রাণীটিকে তীরের বড় বড় পাথরের ওপর পড়ে থাকতে দেখা যায়। এটি একটি দোতলা বাসের মতো লম্বা ছিল, অর্থাৎ প্রায় ৩৫ ফুট লম্বা।

হার্টল্যান্ড কোয়েই নামে একটি হোটেলের সামনেই পড়ে আছে ওই প্রাণী। হোটেলের ব্যবস্থাপক সারা স্ট্যাফোর্ড জানিয়েছেন, বিষয়টি সরকারকে জানানো হয়েছে।

মানুষকে মৃত ওই প্রাণীর কাছে যেতে নিষেধ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ওই দেহ থেকে বিভিন্ন রোগজীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কা তাদের।

সাগরে উদ্ধারকর্মী হিসেবে কাজ করেন চেরিল ফান ডায়েরডেন। তিনি বলেন, ‘তিমি অনেক জীবাণু বহন করে। আর তা মানুষের দেহে ছড়াতে পারে। তাই কাছাকাছি না যাওয়াই ভালো।’ তিনি  আরো বলেন, ‘ওই প্রাণীর দেহ থেকে কোনো অংশ কেটে নেওয়াও অপরাধ।’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ