সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ট্রাক চালকের পাঠাগার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pathagarপেশায় তিনি আবর্জনা ট্রাক চালক৷ তিনি আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করে গড়ে তুলেছেন পাঠাগার৷ আর প্রতিবেশী গরিব শিশুরা বিনামূল্যে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই ট্রাক চালকের পাঠাগার গড়ার ভিডিওটি এখন ভাইরাল৷

পেশায় তিনি আবর্জনা ট্রাক চালক৷ তিনি আবর্জনার স্তূপ থেকে বই সংগ্রহ করে গড়ে তুলেছেন পাঠাগার৷ আর প্রতিবেশী গরিব শিশুরা বিনামূল্যে সেখানে বই পড়ার সুযোগ পাচ্ছেন৷ এই ট্রাক চালকের পাঠাগার গড়ার ভিডিওটি এখন ভাইরাল৷

সেসময় রাতের বেলায় আবর্জনা ট্রাক চালাতেন তিনি৷ সেই বইগুলো তার ছোট্ট বাড়ির নিচের ঘরে জমা করতেন৷ এখন সেই ঘর কমিউনিটি গ্রন্থাগারে পরিণত হয়েছে৷ বইয়ের সংখ্যা ২০ হাজারেরও বেশি৷ রসায়ন পাঠ্য পুস্তক থেকে শুরু করে শিশুদের নানারকম বই রয়েছে সেখানে৷

গুতিয়েরেজের মতে, তাঁর মতো দরিদ্র পরিবারের শিশুদের কাছে এইসব বই পাওয়া এক ধরনের বিলাসিতা ছাড়া আর কিছুই না৷ শিশুরা এ সব বই পড়তে পেরে ভীষণ খুশি হয় বলে জানালেন তিনি৷ তিনি জানালেন, বোগোটায় ১৯টি গ্রন্থাগার রয়েছে৷ কিন্তু এগুলোর সদস্য হতে গেলে অনেক অর্থ ব্যয় করতে হয়৷ প্রতিবেশী শিশুরাই মূলত তাঁর পাঠাগারের পাঠক৷

গুতিয়েরেজের গ্রন্থাগারের এই ভিডিওটি ধারণ করেছে এজে প্লাস ভিডিও৷ ভিডিওটি তাদের ফেসবুক পাতায় পোস্ট করা হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে৷ এরমধ্যেই ৬০ হাজার বারের বেশি এটি দেখা হয়েছে সেখানে৷ শেয়ার হয়েছে অন্তত ১০ হাজার বার৷

সূত্র: ডিডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ