মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিক্রি হলো ৬৫ কোটি টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

boimela4গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি টাকার বই বিক্রি হয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত ছিল তার প্রভাব ছিল মেলায়। সেটা বই বিক্রির পরিমাণ দেখলে বোঝা যাচ্ছে।

প্রকাশকদের দেয়া তথ্য অনুযায়ী, এবার মেলায় মোট ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

এর মধ্যে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলা একাডেমি মোট ১ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার ৩০৬ টাকার বই বিক্রি করেছে।

গত বছর বিক্রি হয়েছিল ৪২ কোটি টাকা। এ বছর গতবারের চাইতে ২৩ কোটি টাকা বেশি। ২০১৫ সালে বই বিক্রি হয়েছিল প্রায় ২২ কোটি টাকা। আর ২০১৪ সালে সারা মাস জুড়ে বই বিক্রি হয়েছিল মাত্র ১৬ কোটি টাকা।

এটাও ঠিক যে, প্রায় পাঁচ লাখ বর্গফুটের বিশাল পরিসরের মেলায় আগতদের মধ্যে স্বস্তি ছিল। সোহরাওয়ার্দি উদ্যানে বিশাল পরিসর, ধস্তাধস্তি না থাকার কারণেও মানুষ বইমেলায় এসেছে। স্বস্তিতে বই কিনবার পরিবেশ পেয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার বিস্তৃতি এক নতুন দিগন্তের সূচনা করেছে। এবছর মেলার বিস্তৃতি বাড়িয়ে নান্দনিক বিন্যাসের কারণে ছিমছাম মেলা উপহার দিতে পেরেছে বাংলা একাডেমি। আগামীতে স্টল বিন্যাসকে আরো আধুনিক করে আরো সুন্দর ও দর্শনার্থীদের জন্য উপযোগী করার অঙ্গীকারের মধ্য দিয়ে পর্দা নামলো মাসব্যাপি এ বইমেলার। শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা।

শেষ হবে না রকমারির বইমেলা

ভাষা আন্দোলনের অমর স্মৃতিকে স্মরণ করতে যে মেলার সূত্রপাত তা পরিণত হয়েছে দেশের সাংস্কৃতিক উত্সবে। সারাদেশে বাংলা ভাষার সৃজনশীল ধারাকে ছড়িয়ে দিতে বাংলা একাডেমী নিয়মিতভাবে আয়োজন করে আসছে এ মেলার। শুধু বই নিয়ে সারা মাস জুড়ে এমন মেলা বিশ্বেই বিরল। বই নিয়ে আড্ডা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন আর দল বেঁধে তরুণদের আনন্দমুখর উপস্থিতি বইমেলাকে মাতিয়ে রাখে। আগামী বছর আবারো এ মেলা নতুন নতুন প্রকাশনা নিয়ে ফিরে আসবে জাতির জীবনে।

আরআর