সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ছোটবেলায় বানিয়ে বানিয়ে গল্প বলতাম, সেখান থেকেই লেখালেখিতে আসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zaif_masrurযাইফ মাসরুর। একদমই ক্ষুদে লেখক। পড়াশোনা করছেন সবেমাত্র  নবম শ্রেণিতে। লেখালেখির হাতেখড়ি আরো ছোটবেলা থেকেই। শুরুটা বিভিন্ন ম্যাগাজিনে লিখে। এবারই তার প্রথম বই বের হলো। নাম ‘কুকুর কাহিনি’। প্রকাশ করেছে সালাউদ্দিন বইঘর। পাওয়া যাচ্ছে  ৫৯৩-৫৯৪ স্টলে। নিজের প্রথম বই  ও বইমেলা নিয়ে মাসরুরের সাথে কথা বলেছেন আওয়ার ইসলাম-এর প্রতিনিধি বশির ইবনে জাফর

আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম সালাম।

কেমন আছেন?
আলহামদুলিল্লাহ,  ভাল।

আপনার কুকুর কাহিনি নিয়ে কিছু বলুন, কেমন সাড়া পাচ্ছেন?
বইটা অনেক দেরিতে এসেছে। তবু পাঠকের ভেতর দারুন সাড়া লক্ষ করেছি। বেশ ভালো উপভোগ্য বিষয়গুলো।

Image may contain: sky and textমেলার কোন জিনিসটি আপনার ভালো লাগছে?
এবারের নিরাপত্তা ব্যাবস্থা আসলেই প্রশংসার দাবী রাখে।

লেখালেখিতে কীভাবে এলেন?
ছোট থেকেই প্রচুর বই পড়ি। একসময় দেখা যেত আমি বানিয়ে বানিয়ে গল্প বলতে পারি মানুষের কাছে! নিজের অজান্তেই এমনটা হত। বলতাম, অমুক বইয়ে পড়েছি, তমুক বইয়ে। কিন্তু বাস্তবে এই গল্পের অস্তিত্বইই নেই। আস্তে আস্তে বুঝতে পারলাম, এসব আমার সৃষ্ট গল্প! সেখান থেকেই আস্তে আস্তে লেখালেখিতে আসা। না লিখলে মাথা কেমন যেন করত। কোনও কাজে মন বসত না।

লেখালেখিতে আপনার আদর্শ কে?
আদর্শ বলতে আলাদা করে কেউ নেউ। আমি ভাল লেখার ভক্ত।

লেখালেখি নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
লেখালেখি চালিয়ে যাওয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ