সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বিজ্ঞান শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nurul-islam-nahidশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞান শিক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফলে বিজ্ঞানে শিক্ষার্থীর মোট সংখ্যা ও শতকরা হার অনেক বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল অডিটোরিয়ামে বিজ্ঞান অলিস্পিয়াড ২০১৭-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছিল। বিজ্ঞান পড়ায় শিক্ষার্থীদের আগ্রহী করতে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। ফলে এখন বিজ্ঞান শিক্ষায় ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেড়েছে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী প্রতিবছর বাড়ছে। এরা ফলাফলেও ভাল করছে।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর কাজী আবদুল ফাত্তাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং অলিম্পিয়াডের সমন্বয়কারী ড. নঈম চৌধুরী বক্তৃতা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ