মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

সংসদে বিএনপি নিষিদ্ধের দাবি মাইজভাণ্ডারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vandariআওয়ার ইসলাম : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল শরিক তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি বাংলাদেশে  বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন । একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেফতারেরও দাবি জানান তিনি।
বৃহস্পতিবার সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এ দাবি জানান। প্রসঙ্গত, জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক সভাপতি মাইজভাণ্ডারী ১৯৯৬ সালে বিএনপির এমপি ছিলেন। এর আগে ১৯৯১ সালে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হন।
নজিবুল বশর বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নারী-শিশুরা এখনও কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশয় দেয়, তারাও সন্ত্রাসী। নিজের এক সময়ের দল বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সনদ ধরিয়ে দিয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তেমনি বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে।’
খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে মাইজভাণ্ডারী বলেন, অগ্নিসন্ত্রাসের বিচার করতে হবে। যেসব নেতা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ