সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মাছ মাংসের প্রয়োজন পূরণ করতে এটি খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

motor_shutiমটরশুটিতে আছে নানারকম গুণাগুন। শরীরে তৈরি করবে প্রচুর প্রোটিন। এমনকি মাছ মাংসের চাহিদা পূরণ করতে সক্ষম এই মটরশুটি।

আমাদের শরীরে প্রতিদিন প্রচুর প্রোটিন দরকার হয়। মাছ, মাংসে প্রোটিন বিদ্যমান থাকে। কিন্তু আপনি যদি নিরামিষাশী হন বা রোজ মাছ, মাংস কেনার সামর্থ্য না থাকে তাহলে মাছ বা মাংসের বদলে প্রতিদিন একবাটি মটরশুঁটি খেতে পারেন।

চিকিত্সকরা বলছেন, রোজ ২ পিস মাছ বা ৩ পিস মাংসের বদলে একবাটি মটরশুঁটি অনেক বেশি পুষ্টিকর। এদিকে খাবারের স্বাদ বাড়াতেও মটরশুঁটির তুলনা নেই। বিভিন্ন রান্না ও স্যালাডে মটরশুঁটির প্রচুর ব্যবহার হয়ে থাকে। এছাড়াও মটরশুঁটি আরও কিছু গুনাগুণের কথা নিচে আলোচনা করা হল-

১। মটরশুঁটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লামেটরি, যা ক্যানসারের ঝুঁকি কমায়। বিশেষ করে পাকস্থলীর ক্যানসার প্রতিরোধ করে। শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়। ফলে, বয়স বৃদ্ধির প্রক্রিয়াটি ধীরগতির হয়। যারা ডিপ্রেশনে ভোগেন, তাদের সেদ্ধ মটরশুঁটি খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা।

২। মটরশুঁটিতে থাকে নিয়াসিন। যা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্তনালির ব্লক প্রতিরোধ করে। মটরশুঁটি তাই ব্লাড প্রেশার কমায়। হৃদরোগ প্রতিরোধ করে। এতে রয়েছে প্রচুর ফাইবার। যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

৩। এতে ক্যালোরি কম। তাই ওজন কমাতে সাহায্য করে মটরশুঁটি।

৪। মটরশুঁটিতে রয়েছে ভিটামিন সি। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৫। এতে থাকে প্রচুর আয়রন। যা অ্যানিমিয়া ও ক্লান্তি দূর করতে সাহায্য করে।

৬। প্রোটিন, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় শিশুর দেহের বৃদ্ধিতে দারুণ কাজ করে মটরশুঁটি।
এছাড়া অ্যালঝাইমার্স, ব্রঙ্কাইটিস প্রতিরোধেও সাহায্য করে মটরশুঁটি।

৭। মটরশুঁটিতে রয়েছে প্রচুর ভিটামিন এ। যা চোখ ভাল রাখে।

৮। মটরশুঁটিতে রয়েছে প্রচুর ভিটামিন কে। যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ফলে হাড় ভাল থাকে।

৯। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ও ফলিক অ্যাসিড। যা অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ