মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

21_februariআন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে এবং দিবসটির উদযাপনে আমেরিকান জনগণের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কংগ্রেসে নতুন একটি বিল উত্থাপন করা হয়েছে। বিলটি উত্থাপন করেছেন মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেং।

বাংলাদেশ ও বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জন্য একুশে ফেব্রুয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। গ্রেস মেং দিনটির তাৎপর্য সবার সামনে তুলে ধরার লক্ষ্যেই নতুন বিল উত্থাপন করেন।

ভাষার বৈচিত্র্য ও বহুভাষিক চর্চায় আরও সচেতনতার জন্য ১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করে। দিনটি বিশ্বব্যাপী বার্ষিক ছুটির দিন হিসেবে পালিত হয়ে থাকে।

বাংলাদেশিদের জন্য দিনটি বিশেষ গুরুত্ব বহন করে থাকে। ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার স্বীকৃতির জন্য জীবন বিসর্জন দিয়েছে বর্তমান বাংলাদেশ ও তৎকালীন পূর্ব-পাকিস্তানের ছাত্র সমাজ। ভাষার জন্য এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ