মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

কুসিক ও সুনামগঞ্জ-৩ আসনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

k m nurul hudaআওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা কুমিল্লা সিটি করপোরেশন এবং সুনামগঞ্জ-২ আসনের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন। সোমবার দুপুরে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা করেন।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে নির্বাচন দুটি।
সিইসি আরও জানান, কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২ মার্চ পর্যন্ত। ৫ ও ৬ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রত্যাহারের শেষদিন ১৪ মার্চ। সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনেও ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত।

১৫ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

কুমিল্লা সিটি করপোরেশনে ২০১৬ সালের ২০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা ছিল। কিন্তু সীমানা জটিলতার কারণে উচ্চ আদালতের আদেশে ওই সময় ভোট নেওয়া যায়নি। পরে এই জটিলতার অবসান হলেও বিদায়ী ইসি সময় স্বল্পতায় তফসিল ঘোষণা করেনি। ৬ ফেব্রুয়ারি কুমিল্লার জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমকে সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে।

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ৫ ফেব্রুয়ারি মারা যান। এরপর তার আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ