সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আফ্রিদির বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Afridiআওয়ার ইসলাম : ১৯৯৬ সালের অক্টোবরে কেনিয়ার চার জাতি প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল শহীদ আফ্রিদির। জীবনের দ্বিতীয় ওয়ানডেতেই ৩৭ বলে সেঞ্চুরি করে হইচই ফেলে দিয়েছিলেন ক্রিকেট দুনিয়ায়। ২১ বছর পর সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল কাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন এই অলরাউন্ডার।

গত বছর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার পর আর পাকিস্তান দলে সুযোগ পাননি। এ হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়টা তাঁর একপ্রকার হয়েই গিয়েছিল। বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় বিদায় নিতে চেয়েছিলেন, সেটি হয়নি। আফ্রিদি অবশ্য জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আরও দুই বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ—পিএসএলে খেলে যাওয়ার ইচ্ছা আছে তাঁর।

পাকিস্তানের হয়ে ১৯৯৬ থেকে ২০১৫ পর্যন্ত ৩৯৮টি ওয়ানডে খেলেছেন আফ্রিদি। ৩৯টি ফিফটি ও ৬ সেঞ্চুরিতে তাঁর রান ৮ হাজার ৬৪। টেস্ট খেলেছেন মাত্র ২৭টি—বড় সংস্করণে তাঁর রান ১ হাজার ৭১৬। সেঞ্চুরি আছে ৫টি। ৯৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ১ হাজার ৪০৫।

বোলার আফ্রিদির রেকর্ড আরও সমৃদ্ধ। ৯৭ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ওয়ানডেতে তাঁর উইকেট ৩৯৫। টেস্টেও খুব খারাপ নয়—৪৮টি।

২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপের পর বিদায় নেন ওয়ানডে থেকে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার কথা বললেও আনুষ্ঠানিক ঘোষণাটা দিলেন প্রায় এক বছর পর।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ