সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

রেডিও টাচে’র জমজমাট সাহিত্য আড্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

radio_touch

একুশে বইমেলা উপলক্ষে অনলাইন রেডিও রেডিওটাচ২৪.কমের আয়োজনে হয়ে গেল ‘সাহিত্য উৎসব’। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত এ আড্ডায় ছিলেন রোহিঙ্গাদের জীবনকাহিনি নিয়ে লেখা উপন্যাস সুখিয়ার লেখক সাংবাদিক রোকন রাইয়ান। ছিলেন কবি ও গল্পকার সাইফ সিরাজ।

সাইফ সিরাজ তার গল্পের বই ‘মায়া কায়া অথবা মৃত্যুছায়া’ নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও গল্পের প্যাটার্ন ও নতুন নির্মাণ নিয়ে আলোচনা করেন তিনি।

সুখিয়া উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন রোকন রাইয়ান।

অনুষ্ঠান পরিচালনা করেন নেসার আহমাদ, আরজে সালমান ও আরজে রুমী।

প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজনে এ সপ্তাহে অতিথি হিসেবে আরো ছিলেন ‘তারুণ্যের পঙ্ক্তিমালা’ যৌথ কাব্যের কবি মুহিববুল্লাহ জামী ও আবিদ মাহমুদ। মাসিক ‘কাঠবিড়ালি’ পত্রিকার সম্পাদক নাছিব মাহদী। আবৃত্তি পরিবেশন করেন রাকিব রায়হান।

৩ ঘণ্টা ব্যাপী জমজমাট এ আড্ডা, গল্প শুনেছেন অসংখ্য ভক্ত পাঠক।

সরাসরি রেডিও টাচ-এর ওয়েব সাইট (radiotouch24.com) অথবা অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেইজে (www.facebook.com/radiotouch24)  শোনা যাবে রেডিও টাচের সব প্রোগ্রাম ও ইসলামি গান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ