মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

শনিবার নতুন ইসির প্রথম পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baghaiআওয়ার ইসলাম : আগামীকাল শনিবার নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাহলো রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা নির্বাচন। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়েছে উপজেলা নির্বাচন কার্যালয়।

শুক্রবার বাঘাইছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন নতুন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। সভায় রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বড়ঋষি চাকমাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে উল্লেখ করে শাহাদৎ হোসেন চৌধুরী বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে করতে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হবে। নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এর জন্য যা যা করণীয়, কমিশন তা করবে।

বাঘাইছড়ি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাফর আলী খান, বিএনপির মনোনীত প্রার্থী ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন এবং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। এ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১৭৭ জন। এর মধ্যে পাহাড়ি ভোটার রয়েছেন এক হাজার ৬৩২ জন। ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এরই মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছেছে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। মাঠে রয়েছে বিজিবি ও অতিরিক্ত পুলিশ।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ