মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nurul Hudaআওয়ার ইসলাম : দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
গতকাল জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোরে পর তিনি বলেন, 'বিস্তারিত কিছু বলার সময়ও আসেনি। তবে এতটুকুই বলবো, আমরা আন্তরিক। দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যাতে আমরা সার্থক হতে পারি।'
তিনি বলেন, শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমরা পাঁচ বছরের যাত্রা শুরু করলাম। যারা দেশের জন্য শহীদ হয়েছেন-তাদের আত্মত্যাগের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা দায়িত্ব পালনের চেষ্টা করব।
নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির সমালোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি কেন এবং কিভাবে এসব মন্তব্য করেন সেটা তাদের ব্যাপার। এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য কোনোটাই করার নেই আমাদের।
প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে অপর চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারা।
 -এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ