মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

সোনাদিয়া দ্বীপে ভিড়েছে রোহিঙ্গা ত্রাণ জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

R jahajআওয়ার ইসলাম : সব বাঁধা অতিক্রম করে অবশেষে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়ার সরকারের পাঠানো জাহাজটি কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে ভিড়েছে। মালয়েশিয়া সরকার রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রায় তিন হাজার টন সাহায্য পাঠিয়েছে।

এই ত্রাণ বহনকারী একটি জাহাজ কিছুক্ষণ আগে কক্সবাজারের সোনাদিয়া দ্বিপের কাছে ভিড়েছে। জাহাজটি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পর সেখানে প্রতিবাদের মুখে পড়েছিলো।

কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন জানিয়েছেন, ‘এখন এই ত্রাণ সামগ্রী কিভাবে নামানো হবে এবং বিলি বণ্টন করা হবে তার জোগাড় চলছে।’

এর আগে এই ত্রাণ বহনকারী জাহাজটি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের জন্য জরুরী খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিলো। কিন্তু রাজধানী রেঙ্গুনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।

সেখানে ৫০০ টন ত্রাণ নামিয়ে বাকি বাইশ শত টন ত্রাণ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গাদের জন্য জন্য আনার কথা ছিলো।

R jahaj2

অক্টোবর মাসে রাখাইন রাজ্যে নতুন করে সেনাবাহিনীর অভিযান শুরু হওয়ার পর প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। তার আগেই অনেক বছর ধরে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। যারা মূলত কক্সবাজারে বাস করছে।

বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান মিয়ানমারে প্রায়ই রোহিঙ্গা মুসলিম সম্প্রদায় নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ রয়েছে। মিয়ানমারে অনেকেই রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি বলে মনে করে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ