শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চাঁদের বুকে স্বর্ণের খোঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

moonআওয়ার ইসলাম : চাঁদে মানুষের পা পড়েছে অনেক আগেই। তারপর পৃথিবীর একমাত্র এ গ্রহটি নিয়ে গবেষণা হয়েছে বিস্তর। কিন্তু এর কোনোটাই লাভজনক ছিলো না। এবার লাভের আশা করছেন বিজ্ঞানীরা।
তারা চাঁদে খুঁজতে যাবেন স্বর্ণখনি। উদ্যোগটি নিয়েছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান মুন এক্সপ্রেস। গত সপ্তাহের মঙ্গলবার চাঁদে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। এ পর্যন্ত বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে চাঁদাও পেয়েছে ২০০০ কোটি ডলার। এই অর্থ দিয়ে খনি খনন করা হবে চাঁদের মাটি। অনুসন্ধান চলবে স্বর্ণ, প্লাটিনাম ও বিরল সব মূল্যবান সম্পদের। মুন এক্সপ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা নবীন জৈন একজন ভারতীয় নাগরিক।

এই অভিযান শুরুতেই পুরোদমে শুরু হচ্ছে না। নবীন জৈনের মুন এক্সপ্রেস শুরুতেই সেখানে ছোট আকারের রোবোটিক মহাকাশ যান পাঠাবে। এ বছরের শেষ দিকে সেটা রওনা দেবে। চাঁদে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে সেখানে আসলে কী ধরনের সম্পদ আছে। উত্তর সন্তোষজনক হলে শুরু হবে মূল অভিযান।

নবীন জৈন আশা করছেন, চাঁদের মাটিতে পানি, হিলিয়াম-৩, স্বর্ণ, প্লাটিনাম তো পাওয়া যাবেই। এ ছাড়া অন্যান্য বিরল পদার্থও পাওয়া যেতে পারে। মার্কিন সরকার গত বছর কোম্পানিটিকে বাণিজ্যিকভাবে চন্দ্রাভিযান পরিচালনার একটি লাইসেন্স দিয়েছে। এর আগে কাউকে এ ধরনের লাইসেন্স দেওয়া হয়নি। বেসরকারি এই অভিযান চালাতে খরচ পড়বে প্রায় তিন হাজার ৬০০ কোটি পাউন্ড।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ