সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

আইবিসিএফ’র চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibbl8ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান আরাস্তু খান।

এছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুল ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ।

২৯ জানুয়ারি ২০১৭, রবিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সভাকক্ষে অনুষ্ঠিত আইবিসিএফ-এর এক সভায় তাদেরকে নির্বাচিত করা হয়।

আরাস্তু খান বাংলাদেশ সরকারের সচিব হিসেবে পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন পাবলিক এডমিনিস্ট্রেশন (এমপিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সালে মানিকগঞ্জ জেলার গরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

এ কে এম নূরুল ফজল বুলবুল সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি এক্সিম ব্যাংক লিমিটেড, সান লাইফ ইন্সুরেন্স লিমিটেড এবং জাপান বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-এর কো-ফাউন্ডার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬০ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন।

আলহাজ্ব আব্দুস সামাদ এস আলম গ্রুপ এবং একুশে টেলিভিশন (ইটিভি) এর ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেডের এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ