মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ট্রাম্পকে তালেবানের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করল তালেবান। আফগানিস্তানের তালেবান গেরিলারা ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, সেনা সরিয়ে নিন অনথ্যায় ‘লজ্জাজনক’ পরাজয়ের জন্য প্রস্তুত হোন। খবর পার্সটুডে‘র

তালেবানের নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে এক খোলা চিঠি প্রকাশ করা হয়।

চিটিতে তালেবান বলেছে, ‘গত ১৫ বছর ধরে মার্কিন বাহিনী আফগানিস্তানে রক্তপাত ও ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই অর্জন করতে পারে নি। সে কারণে এই যুদ্ধ বন্ধের প্রধান দায়িত্ব আপনার কাঁধে।’

চিঠিতে আরো বলা হয়েছে, কয়েক ট্রিলিয়ন ডলার ব্যয় করার পরও আফগানিস্তানে ফলাফলশূন্য যুদ্ধে মার্কিন বাহিনী তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

বর্তমানে আফগানিস্তানে ৮,৪০০ মার্কিন সেনা রয়েছে এবং তারা সেখানে স্থানীয় বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ করছে।

আফগানিস্তান ও তালেবান ইস্যুতে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে তেমন কিছু বলেন নি। তবে, তার প্রতিরক্ষামন্ত্রী ‘পাগলা কুকুর’ খ্যাত জেমস ম্যাটিস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল মাইকেল ফিন আফগানিস্তান দখলদারিত্বের ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।

আরআর