বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইমামের বেতন চাওয়ায় দুই গ্রুপের সংঘর্ষ; আহত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4গোপালগঞ্জ: মসজিদের ইমামের বেতন চাওয়ায় বেঁধে গেল ভয়ঙ্কর সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ২০ জন আহত হয়েছে। ঘটনাটি গোপালগঞ্জের কাশিয়ানীর।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চর জাজিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ওই গ্রামের মসজিদের ইমামের বকেয়া টাকা চাওয়া নিয়ে সেলিমুজ্জামান শেখ ও শওকত মোল্লার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ সময় সংঘর্ষে শওকত মোল্লা (৪০), রিপন মোল্লা (৩৫), বাকিয়া মোল্লা (৩২), আতিয়ার রহমান মোল্লা (৩৩), বিল্লাল মোল্লা (৩০), নেওয়াজ সিকদার (২৮), লিটন মোল্লা (৩০), মাহমুদ মোল্লা (৩০), জাপান শেখ (২৮), এলাহী মোল্লা (২৮), পিকুল মোল্লা (২৬), বাবুল মোল্লা (২৬) ও সোহাগ মোল্লাসহ (২৬) উভয়পক্ষের  অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ