সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নগ্ন ছবি প্রকাশ মামলায় গ্রেফতারের পর ১ দিনের রিমান্ডে ক্রিকেটার সানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arafat_saniতথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার  মহানগর হাকিম প্রণব কুমার হুই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ ক্রিকেটার আরাফাত সানিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সানির পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন

সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহহিয়া আহমেদ জানান, সকালে আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার এনটিভি অনলাইনকে  জানান, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তাঁর দাবি, সানির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক আছে। তাঁদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুকসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন।

আজ সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, ‘মেয়েবন্ধু’ নাসরিন সুলতানার করা মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ