সাদ আবদুল্লাহ মামুন
লেখার রয়েছে একটি অদ্ভুত প্রভাব সৃষ্টিকারী শক্তি। লেখনীর মাধ্যমে লেখকের ভাব-অনুভূতি, এমনকি হৃদয়ের স্পন্দনও পাঠকের মধ্যে প্রবেশিত হয়। অনেক সময় পাঠক নিজেও অনুধাবন করতে পারেন না, সেই নিবেশিত শক্তি সম্পর্কে। লেখা সম্পর্কে হযরত সাইয়েদ আবুল হাসান আলি নদভি রহ.-এর এমন অভিমত যে কতটা বাস্তব; তা আর নতুন করে বলার কি! সচেতন লেখকপাঠক মাত্রই এ সত্যটি জানেন। মানেনও।
বলতে ভালো লাগছে, বাংলা ভাষার প্রতি এ সময়ের কওমিসমাজ কিছুটা হলেও দৃষ্টি দিয়েছেন। কেউ কেউ মনোযোগী হয়ে উঠেছেন বেশ। পুরো দমে মনোনিবেশ করে আছেন কেউ কেউ। কওমিআলেমদের নতুন নতুন রচনা ও প্রকাশনা এর উজ্জ্বল-সুন্দর প্রমাণ। কিছু কিছু বিষয়ে বর্তমান সময়ে আমাদের লেখার পরিমাণ মোটামুটি ভালো। সেইসঙ্গে এ কথাও স্বীকার করতে লাজ নেই, আমরা নবীন-তরুণরা তেমন করে এগিয়ে যেতে পারছি না। এ ক্ষেত্রে যে আমাদের খামতি রয়েছে মানতেই হবে। কিন্তু যে কথাটা এখন বোধ হয় বলার সময় হয়েছে, আমাদের কিছু স্বপ্নবান বন্ধু বসে নেই। লেখালেখি নিয়ে রয়েছে যাদের অদম্য স্বপ্ন-সাহস। আছে যাদের বুকে একমাঠ প্রত্যয় ও প্রয়াস। তারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে নিচ্ছেন অন্যদেরও। সাম্প্রতিক সময়ে এর একটি ছোট্টসুন্দর নযির- সাদাবৃত্ত।
শান্তি ও সুন্দরের ইসলামকে কলুষিত করার হীন শঠতায় বিশ্বব্যাপী মরিয়া শয়তানের দোসররা। পরমাণু অস্ত্র ও মৌলবাদের মতো ছুঁতা দিয়ে দেশে দেশে মুসলিমনিধন করেছে। এখন তাদের বর্তমান আবিষ্কারের নাম- জঙ্গিবাদ। শাশ্বত-উজ্জ্বল ইসলামকে মলিন করার অপচেষ্টা কালে কালে হয়েছে অনেক। বিশ্বজুড়ে ইসলাম ও মুসলমানকে সন্ত্রাস ও জঙ্গিপনার লেভেলে আবিল করার যে মরিয়া অপচেষ্টা ও জঘন্য ফন্দি চলছে, এতে হক ও সত্যের কোনো ক্ষতি হবে না। আখেরে বরবাদ হবে তো শয়তানের হতভাগা দোসররাই। আগুনে ফু দিলে মুখ তো জলসাবেই। এ তো চির সত্য কথা।
শয়তানের দোসরদের নতুন চক্রান্ত জঙ্গিবাদের সরব প্রতিবাদ জানাতে সমবেত হয়েছেন বাংলাদেশের একদল ছড়াকার ও কবি। তাদের সমন্বিত প্রয়াসের নাম- সাদাবৃত্ত। এতে রয়েছে ৪৪টি ছড়াকবিতা।
লিখেছেন : মঈন মুরসালিন, লোকমান আহম্মদ আপন, জিসান মেহবুব, ফাহিম মুহাম্মদ আতাউলাহ, সৈয়দ শরীফ, নুরুল ইসলাম খান, মুহাম্মদ ইমান উদ্দিন, সৈয়দ আমির আলী, শাকীর এহসানুলাহ, সুলাইমান সাদী, আমিন হানিফ, হাসান আল মাহমুদ, কামরুল আরেফিন, শামসুল ইসলাম দুলাà¦