মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঘরে বসেই জানুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

babyআওয়ার ইসলাম : গর্ভস্থ সন্তানের ব্যাপারে কৌতুলের শেষ নেই মানুষের। সবাই অধীর আগ্রহে জানার অপেক্ষায় থাকে সন্তান ছেলে হবে না মেয়ে।কৌতুহল মেটাতে আশ্রয় নেন ব্যয়বহুল বহু পরীক্ষা নিরীক্ষার।
কিন্তু কৌতুলী মানুষের জন্য এবার সুসংবাদ দিলেন কানাডার  একদল গবেষক। তারা বলছেন, ব্যয়বহুল পরীক্ষানিরীক্ষা ছাড়াই বাড়ি বসেই জানা ‌যাবে গর্ভস্থ শিশুর লিঙ্গ।
 কানাডার মাউন্ট সাইনাই হাসপাতালের চিকিৎসকরা বলছেন, রক্তচাপ পরীক্ষা করেই বলে দেওয়া ‌যায়, গর্ভস্থ সন্তান পুত্র না কন্যা! গবেষক দলের প্রধান আবার ভারতীয় চিকিৎসক রবি রত্নাকরণ।
তার প্রকাশিত গবেষণা-পত্রে দাবি, প্রসবের আগে ‌যদি মায়ের রক্তচাপ ক্রমশ কমতে থাকে তাহলে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আর ‌যদি রক্তচাপ বেড়ে ‌যায় তাহলে হতে পারে ছেলে। তাদের দাবি, সাধারণত পুত্র সন্তানের জন্ম দেওয়ার আগে গর্ভবতী মহিলার রক্তচাপ থাকে ১০৬ এমএমএইচজি, সেখানে কন্যাসন্তান হলে রক্তচাপ থাকে ১০৩ এমএমএইচজি।
গবেষক দলের ভাষ্য, গত ৬ বছর ধরে প্রায় ৪,০০০ গর্ভবতীর ওপর গবেষণা চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন তারা।
-এরআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ