মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দনিয়া কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

donia3বশির ইবনে জাফর: রাজধানীর সেরা বেসরকারী কলেজগুলোর মধ্যে অন্যতম দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মো. আবুল কালাম দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের নতুন ভারপ্রাপ্ত হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করেছেন।

জাতীয় বিশ্যবিদ্যালয় কতৃক গঠিত পাঁচ সদস্যের গভর্ণিংবডির সিদ্ধান্তনুযায়ী তাকে এ দায়িত্ব অর্পন করা হয়।

জনাব মো. আবুল কালাম অত্র কলেজের প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষকতা করে আসছিলেন। এর মধ্যে তিনি একাধিক বার জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বোর্ডের প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্বপালন করেছেন।

কলেজ সূত্রে জানা যায় পূর্বের অধ্যক্ষ জনাব মু. সাহাদাত হুসাইন রানার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে এ দায়িত্ব ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপর ন্যস্ত করা হয়।

এদিকে জনাব মো. আবুল কালামকে নতুন অধ্যক্ষ হিসেবে পেয়ে শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দের ছাপ লক্ষ করা গেছে।

বিজ্ঞান বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় 'কালাম স্যার' দায়িত্ব পাওয়ায় তাদের কলেজ এখন আগের চেয়ে আরো অনেক বেশি উন্নতির দিকে এগিয়ে যাবে বলে তারা বিশ্বাস রাখেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ