সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

মানুষকে হাঁটিয়ে উপার্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chuck-02

আওয়ার ইসলাম: মানুষকে হাটিয়ে তিনি টাকা উপার্জন করেন। শুনতে অবাস্তব মনে হলেও এটিই বাস্তব। লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা চাক ম্যাককার্থি দিব্যি এভাবে টাকা উপার্জন করে যাচ্ছেন।

অভিনেতা হয়েও নিজের খরচ মেটাতে না পারায়, বাড়তি আয়ের জন্য তিনি বেছে নিয়েছেন বিচিত্র এক পেশা। মানুষ হাঁটিয়ে টাকা উপার্জন করছেন ম্যাককার্থি। প্রতি মাইল সাত ডলার হিসাবে মানুষের সঙ্গে হাঁটেন তিনি।

ম্যাককার্থিকে সঙ্গী হিসেবে পেয়ে নিজেদের কষ্ট-আনন্দসহ যেকোনো অনুভূতি বিনিময় করতে পারেন লোকেরা। খুব মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনে অসহায় মানুষদের মানসিকভাবে সাহায্য করেন ম্যাককার্থি।

chuck-01সাধারণত কয়েক ধরনের মানুষ চাকের এই সেবা নিয়ে থাকেন। প্রথমত, যাঁদের সঙ্গে হাঁটার কেউ নেই এবং নিজেদের পাশে একজন বন্ধুকে যাঁরা পেতে চান। দ্বিতীয়ত, নিরাপত্তাজনিত সমস্যার কারণে হাঁটতে পারেন না যাঁরা। যাঁদের ভয় লাগে একা একা হাঁটতে। ছয় ফুট দুই ইঞ্চির সুঠামদেহী চাকের সাহায্য তাঁরা খুব আগ্রহ সহকারেই নেন।
ঘর থেকে বেরোনোর সময়ই ম্যাককার্থি নিজের শরীরে জড়িয়ে নেন পিপল ওয়াকার শব্দ ছাপানো টি-শার্ট । এটি দেখে হাঁটার জন্য পথেই তাঁকে খুঁজে নেয় হাঁটতে ইচ্ছুক মানুষজন। এ নিয়ে ম্যাককার্থি জানান, অনেকেই এই সেবা নিতে অস্বস্তিবোধ করেন বলে জানান চাক। তাঁদের সঙ্গে যে একজন ভাড়াটে সঙ্গী চলছেন, তাঁরা সেটি বোঝাতে চান না অন্যদের।

ম্যাককার্থি একা নন, তাঁর সঙ্গে এই কাজ করেন আরো পাঁচজন। লস অ্যাঞ্জেলেস, হলিউড, ইগল রক, লাস ফেলিজ অথবা ফেয়ারফক্স—পাঁচটি ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করে থাকেন তারা।

এদিকে কিছুদিনের ভেতরেই অভিনয়ে বেশ ভালো একটা অবস্থানে চলে যাবেন বলে আশা করছেন চাক ম্যাককার্থি। এর মধ্যের সময়টায় নিজের এই নতুন ব্যবসার সফলতা নিয়েও বেশ আনন্দিত তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ