মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইসি গঠনে তরিকত ফেডারেশনের ১৯ দফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

torikot_fedaretoinআওয়ার ইসলাম: নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে ধারাবাহিক সংলাপে আজ তরিকত ফেডারেশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনায় অংশ নেয় বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল।

বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানানোয় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান দলটির প্রধান। তিনি বলেন, তরিকত ফেডারেশন অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের দিয়ে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিজেদের ১৯ দফা প্রস্তাব তুলে ধরার পাশাপাশি নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নেরও প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিতের প্রস্তাব দিয়েছে দলটি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ