সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১০ ফাল্গুন ১৪৩২ ।। ৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না’  পবিত্র হজ পালন নির্বিঘ্ন করতে নিবিড়ভাবে তদারকি করা হবে: বিমানমন্ত্রী ঈদুল ফিতরে ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ! জামালপুরে অসহায় রোগীদের মাঝে বিআরএফের ইফতার সামগ্রী বিতরণ দেশজুড়ে ২৩৩ টন ইফতার বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইমাম ও মুয়াজ্জিনকে মারধরের দাবিতে ভারতীয় ভিডিও প্রচার! ছয় সিটির প্রশাসক হলেন বিএনপির ৬ নেতা ‘ঢাকার সমস্যা সমাধানে প্রয়োজন নাগরিকদের সক্রিয় সম্পৃক্ততা’   সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ

শেষ পর্যন্ত ইস্তাম্বুলে হামলার দায় স্বীকার আইএসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky24আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তাম্বুল নাইটক্লাবে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। হামলাকারী হিসেবে নিজেদের দাবি করে এক বিবৃতিতে সংগঠনটি বলছে, হামলাটি তাদের ‘একজন বীর সৈনিক’ ঘটিয়েছে। খবর বিবিসির।

রবিবার স্থানীয় সময় রাত দেড়টার দিকে ইস্তাম্বুলে ইংরেজি নববর্ষ উদযাপনের একটি নাইটক্লাবে আনন্দ-উল্লাস করতে আসা মানুষের ওপর আক্রমণ চালালে ৩৯ ব্যক্তি নিহত হন। এদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক। আহত হয় আরও অন্তত ৪০ জন।

আক্রমণের সময় ক্লাবে প্রায় ৬০০ মানুষ ছিল। তারা নববর্ষ উদযাপন করছিল। এই হামলার সাথে দু'জন জড়িত ছিল বলে এর আগে যে খবর বেরিয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ