বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘দাঁড়িপাল্লা’ বাদ দিয়ে বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

daripallaআওয়ার ইসলাম: ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দিয়ে সংসদ নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে যাচাইয়ের (ভেটিং) জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের সহকারী সচিব রৌশন আরা বেগম জানান, নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১)-এর ৩২ নম্বর ক্রমিক থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাতিল করে প্রস্তাবিত খসড়া নির্বাচন কমিশনে অনুমোদিত হয়েছে।

কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না করার এবং করা হয়ে থাকলে তা বাতিলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

গত ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত হয়, ‘দাঁড়িপাল্লা’ ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না।

১৩ ডিসেম্বরের এ সংক্রান্ত সিদ্ধান্ত ১৪ ‍ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ