বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আসন সমঝোতা ঝুলে থাকা অবস্থায় ওমরায় গেলেন জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এগার দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের মধ্যেই পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

জামায়াত আমিরের সফরসঙ্গী তার পিএস নজরুল ইসলাম জানান, এর আগে লন্ডন সফরের সময় জামায়াত আমিরের ওমরা পালনের কথা ছিল। তবে শরীফ ওসমান হাদির মৃত্যুর কারণে তার জানাজায় অংশ নিতে ওই সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে এসেছিলেন। আগের সেই পরিকল্পনা অনুযায়ী তিনি ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছেন।

তিনি আরও জানান, জামায়াত আমির ঢাকা থেকে সরাসরি মদিনার ফ্লাইটে বুধবার রাতে সেখানে পৌঁছান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় ও রাসুল (সা.) এর রওজা জিয়ারত করেন। বৃহস্পতিবার রাতে তিনি মক্কায় পৌঁছাবেন এবং ওমরাহ পালন করবেন।

তারপর সেখান থেকে শুক্রবার রাতে জেদ্দা হয়ে দেশের উদ্দেশ্যে রওনা করবেন। শনিবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে। শীর্ষ নেতাদের বৈঠকে একটি সমাধান আসতে পারে বলে জানা গেছে। এর মধ্যেই জামায়াত আমিরের এই ওমরা সফরে শরিক দলের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে লেখালেখি হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ