রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিস ঢাকা জেলা শাখার উপদেষ্টা মুফতি মুহাম্মদ হুজাইফা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। 

মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজন ও দ্বীনি আন্দোলনের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) হবিগঞ্জ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে বাদ জুমা তাঁর জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মুফতি মুহাম্মদ হুজাইফার মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 

খেলাফত মজলিসের নেতৃদ্বয় আরো বলেন, ইসলামী সমাজ বিপ্লব ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে মরহুম মুফতি হুজাইফা ছাত্র জীবন থেকে আমৃত্যু বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি অত্যন্ত মেধাবী ও তরুণ আলেমে দ্বীন ছিলেন। মিষ্টভাষী ও বিনয়ের স্বভাব ছিল তাঁর চারিত্রিক অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাঁর সমস্ত নেক আমল কবুল করে নিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ