শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নিউজিল্যান্ডে এবার জুমা পড়ালেন মাহমুদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_22624" align="alignleft" width="500"]mahmudullah_riad ফাইল ছবি[/caption]

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডে জুমার নামাজের ইমামতি করলেন বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ। স্থানীয় মসজিদের ইমাম  অনুপস্থিত থাকায় তিনি ইমামতি করেন।

নিয়মিত ইমাম উপস্থিত না থাকায় মসজিদ কমিটি চিন্তায় পড়ে গেলে মাহমুদউল্লাহ ইমামতি করতে সম্মত হন।

এর আগে মাহমুদুল্লাহ ও তামিম ইকবাল মিলে গুগল থেকে জুমার নামাজের খুতবা বের করেন। পরে মেহরাবে দাঁড়িয়ে তা আরবিতেই পাঠ করেন মাহমুদুল্লাহ।

এভাবেই প্রস্তুতি নিয়ে নেলসনের স্থানীয় সময় দুপুর দেড়টায় জুমার নামাজের ইমামতি করেন মাহমুদউল্লাহ।

এর আগে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেইজে দলের খেলোয়াড়দের একসঙ্গে নামাজ আদায়ের একটি ছবি আপলোড করেছেন। এটি ২৫ ডিসেম্বরের ছবি এবং সেদিন তারা মাঠেই নামাজ আদায় করেন। ইমামতি করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

tiger_criket_team

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ