বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

টুঙ্গিপাড়ায় ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tungiparaআওয়ার ইসলাম: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩১৮তম শাখা উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার  ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ পিপিএম, পরিচালক প্রফেসর ড. কাজী শহীদুল আলম, মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, বোরহান উদ্দিন আহমেদ, ড. মো. জিল্লুর রহমান, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. মো. সিরাজুল করিম, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়্যারমান শেখ নাদির হোসেন লিপু, ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. হাসান মুহাম্মদ মঈনউদ্দিন, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা ও টুঙ্গিপাড়া পৌর মেয়র মো. শেখ আহম্মেদ হোসেন মির্জা।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ