মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি

ছাত্রকে মারধরের কারণে মাদরাসা শিক্ষক বহিষ্কৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-madrashaআওয়ার ইসলাম: ছাত্রকে মারধর করার অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হল মাদরাসা থেকে। ঘটনাটি ঘরেছে ভারতের বসিরহাট জেলার কাটায়াহাট আল হেরা অ্যাকাডেমিতে।

রোহন মোল্লা নামে বছর সাতেকের ওই ছাত্রকে অতিরিক্ত মারধরের কারণে অসুস্থ হয়ে পড়লে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। রোহনের বাবা এনাম মোল্লার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নিজামউদ্দিম জানান, মাস দেড়েক আগে অ্যাকাডেমির অধীনে থাকা মাদরাসার আরবি বিভাগে ভর্তি হয় রোহন। সে দুষ্টুমি করায় আব্দুল ওয়াদুদ নামের এক শিক্ষক তাকে বেধড়ক পিটুনি দেন। ছাত্রকে মারধর সমর্থনযোগ্য নয়। তাই ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে রোহনের বাবা লোক মুখে জানতে পারেন, তার ছেলেকে মারধর করেছেন করছেন এক শিক্ষক। রবিবার তিনি মাদরাসায় গিয়ে দেখেন, ছেলের সারা গায়ে কালসিটে দাগ। তারপর তিনি বিষয়টি মাদরাসার প্রধান শিক্ষক এবং পরিচালনা কমিটিকে জানান। ওই প্রতিষ্ঠানের কর্ণধার আকবর আলি সর্দার বলেন, ‘‘রোহন একটু বেশি দুষ্টামি করত এটা ঠিক। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে সেটি সমর্থনযোগ্য নয়। তাই মুর্শিদাবাদ থেকে আসা ওই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ