সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পৃথিবীর আদিমতম পানির সন্ধান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

water_paniআওয়ার ইসলাম: ২০০ কোটি বছরের পানির অস্তিত্ব পাওয়া গেছে কানাডার একটি খনিতে। বিজ্ঞানীরা বলছেন, এটিই পৃথিবীর আদিমতম পানি। পৃথিবীর জন্মের ২০০ থেকে ২৫০ কোটি বছর পরই যে পানির স্রোতে ভেসে গিয়েছিল পৃথিবী নামের গ্রহ, এটি সেই পানি।

ভূপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার গভীরতায় এ পানির অবস্থান নির্ণয় করেছেন কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদরা।

গবেষকরা জানিয়েছেন, প্রায় ২০০ কোটি বছর আগেকার এ জলস্রোত, যা এখনও একটি নির্দিষ্ট এলাকাজুড়ে রয়েছে বদ্ধ জলাশয়ের স্রোতের মতো। গবেষকদের দাবি, এটিই পৃথিবীর ‘আদিমতম জলস্রোত’।

তবে ভূতত্ত্ববিদদের বিশ্বাস, এ পানি এখনও টিকে রয়েছে আদিমতম অণুজীবকে ঘিরে। যাদের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

অনলাইন জার্নাল ‘ফিজিক্স ডট ওআরজি’তে প্রকাশিত গবেষণাপত্রে জানা গেছে, ভূস্তরে রয়েছে ওয়াটার টেবিল। আর এর নিচে রয়েছে পাথর ও ধাতু বা ধাতব পদার্থের পুরু স্তর। তারও অনেকটা নিচে রয়েছে আদিমতম পানির সেই স্তর। এ পানিতে প্রচুর পরিমাণে সালফেট ও সালফাইড লবণ পাওয়া গেছে।

বলা হয়, পৃথিবীতে পানির অস্তিত্ব মেলে পৃথিবীর জন্মের পরই। পৃথিবীর বয়স এখন ৪৫৪ কোটি বছর।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ