সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু

রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ভিডিও; হত্যাকারী বলেন ‘আলেপ্পোর প্রতিশোধ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky6আওয়ার ইসলাম: তুর্কি বন্দুকধারী ম্যার্থ আলটিন্তাসের গুলিতে নিহত হয়েছেন তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ।  তাকে গুলি করে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো।

ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে বক্তব্য করছিলেন কারলভ। এমন সময় ফিছন থেকে হামলাকারী ব্যক্তি পিস্তল দিয়ে প্রথমে ফাঁকা গুলিবর্ষণ করে। এতে ভয়ে লোকজন সরে গেলে সে রাষ্ট্রদূতকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি করে।

এসময় রাষ্ট্রদূত ফ্লোরে পড়ে যান। আর ওই হত্যাকারী ‘আলেপ্পোর প্রতিশোধ’ বলে চিৎকার করতে থাকে। সে উচ্চস্বরে আল্লাহ আকবর বলেও  স্লোগান দেয়।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। স্যুট ও টাই পরিহিত ওই স্মার্ট হামলাকারী অবশ্য কিছুক্ষণের মধ্যেই বিশেষ বাহিনীর হাতে নিহত হন।

আঙ্কারার মেয়রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলাকারী ম্যার্থ আলটিন্তাস (২২) একজন পুলিশ অফিসার ছিলেন।  তিনি দাঙ্গা পুলিশে কর্মরত ছিলেন। তবে কোন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার কোন সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত নয়। তবে ওই সময় তিনি ডিউটিতে (দায়িত্বরত) ছিলেন না।

‘তুর্কিদের  চোখে রাশিয়া’ শিরোনামে আংকারায় একটি আলোকচিত্র প্রদর্শনী উপলক্ষে এক গ্যালারিতে গিয়েছিলেন কার্লভ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ