সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

যেসব খাবার স্মৃতিশক্তি কমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

brainআওয়ার ইসলাম: খাচ্ছেন ইচ্ছে মত। কিন্তু জানেন কি, যা খাচ্ছেন তার অর্ধেকেই আপনার বুদ্ধি কমিয়ে দিচ্ছে।

আপনার খাবারের অভ্যাস বিপুল ভাবে প্রভাব ফেলে আপনার মাথার উপর। জেনে নিন, ঠিক কী কী খেলে আপনার স্মৃতিশক্তি কমবে লাফিয়ে লাফিয়ে।

❏‌ চিনি:‌ আশ্চর্য হবেন না, বেশি মিষ্টি খেলে কিন্তু আপনার বুদ্ধি কমবে দ্রুত। বেশ চিনি খাওয়ার ফলে আপনার স্মৃতিশক্তি কমে যায়, এমনকি নতুন কিছু শেখার আগ্রহও চলে যায়। মাথা কম কাজ করতে থাকে।

❏‌ মাংস ও মাখন:‌ একটি গবেষণায় দেখা গেছে, রেড মিট ও মাখন খেলে দ্রুত বুদ্ধি কমে। এই বিষয়টি অবশ্য নারীদের জন্য। দেখা গেছে, যে নারীরা নিয়মিত রেড মিট ও মাখন খান, তাদের স্মৃতি শক্তি কমছে তাড়াতাড়ি।

❏‌ চিউইংগাম:‌ অনেকেই কাজ করতে করতে, বই পড়তে পড়তে চিউইংগাম চিবাতে থাকেন। এটা খারাপ অভ্যাস। ধরুন আপনি কিছু মনে করার চেষ্টা করছেন চিউইংগাম চিবাতে চিবাতে। সেটাতে উল্টো আপনার স্মৃতি শক্তি কমতে পারে এই অভ্যাসের ফলে।

❏‌ জাঙ্ক ফুড:‌ রাস্তার ধারে ফাস্টফুড খাওয়া অনেকেরই অভ্যাস। সেই অভ্যাসটা ছেড়ে বেরিয়ে আসতে হবে। কারণ ফাস্ট ফুডে আপনার খাদ্যভ্যাসের বারোটা তো বাজবেই, নষ্ট হবে আপনার স্মৃতিশক্তিও।

❏‌ মদ ও সিগারেট:‌ মদ সিগারেটের নেশাও কিন্তু স্মৃতিশক্তিকে দুর্বল করে। তাই মদ ও সিগারেট খাওয়া বাদ দিন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ