বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ইসলামী লেখক ফোরামের ভ্রমণ ৭ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lekhok_foramআওয়ার ইসলাম: তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম দিনব্যাপী সাহিত্য ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে।

আগামী ৭ জানুয়ারি গাজীপুরের ন্যাশনাল পার্কে এই ভ্রমণ স্থান নির্ধারণ করা হয়েছে। এতে লেখক ফোরামের সদস্য, উপদেষ্টা ও সুধীবৃন্দ অংশগ্রহণ করবেন।

আয়োজকরা জানান, ৭ জানুয়ারি সকাল আটটায় রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোড (পূর্ব মাথা) থেকে যাত্রা শুরু হবে। দুপুরের আপ্যায়ন ছাড়াও যাওয়া-আসার পথে নাস্তা সরবরাহ করবে লেখক ফোরাম। ভ্রমণে অংশ নেয়া প্রত্যেকের জন্য থাকবে আকর্ষণীয় উপহার সামগ্রী।

আয়োজকরা আরও জানান, ভ্রমণকে উপভোগ্য করতে দিনভর সাহিত্য ও আনন্দ কর্মসূচি থাকবে। সেখানে বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হবে। আয়োজনের মধ্যে থাকবে স্বরচিত ছড়া-কবিতা পাঠ, হাসিভরা ধাঁধাঁ ও সাধারণ জ্ঞান, হাসির ঝিলিক কৌতুক, আসর মাতানো যেমন খুশি তেমন বলা, পাতিল ভাঙা, বস্তা দৌড় এবং শরীর চর্চামূলক অন্যান্য আনন্দ খেলা।

এই ভ্রমণে লেখক ফোরামের সদস্যরা অংশ নিতে পারবেন। তবে রেজিস্ট্রেশন ফি পরিশোধ সাপেক্ষে প্রত্যেক সদস্য একজন করে গেস্ট (সদস্যের বাইরে) নিতে পারবেন। অংশগ্রহণেচ্ছুকদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ৫০০ টাকা বিকাশ অথবা নগদ পরিশোধ করে নাম নিবন্ধন করতে হবে।

টাকা বিকাশ করতে হবে ০১৭১৮৭৬১৮৭৮ (পার্সোনাল) নম্বরে। এছাড়া ভ্রমণ বিষয়ে যেকোনো তথ্য জানতে যোগাযোগ ০১৯১৪৫৭৪০৪৭, ০১৭১১৪৬০২৬৫ নম্বরে।

আরআর

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আলেমদের বাইরে রাখা যৌক্তিক নয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ