সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

পর্ন দেখার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-pornআওয়ার ইসলাম: ইন্টারনেটের কারণে এখন পর্ন মুভি যেন আরও সহজলভ্য হয়ে গেছে যুবক-যুবতীদের কাছে। সম্প্রতি এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, পর্ন মুভি দেখলে টিনএজারদের যৌন জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাদের আচরণেও যৌন হিংসাত্মক ছাপ রয়ে যায়।

সমীক্ষার ফলাফলে বলা হয়, খোদ যৌন নির্যাতনকারীরাই এ কথা স্বীকার করে নিয়েছেন যে, পর্ন সিনেমা তাদের আচরণের উপর ঋণাত্মক প্রভাব ফেলেছে। তাদের পাশে কোনো সহানুভূতিশীল কাউকে পেলে তারা সুস্থ হয়ে উঠতে পারতেন বলেও আক্ষেপ করেছেন নির্যাতনকারীরা। মেলবোর্নের এক সংস্থা স্বাধীনভাবে এই সমীক্ষাটি চালায়।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অত্যাধিক পর্ন মুভি যারা দেখেছে, তারা স্বাভাবিক যৌনজীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। শয্যায় সঙ্গিনীর উপর কখনও কখনও অত্যাচার করে ফেলছেন। গবেষকরা বলছেন, এর জন্য দায়ী পর্ন মুভিতে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি আগ্রাসন! পর্নে আসক্ত টিনএজাররা সেই একই দৃশ্যাবলীর পুনরাবৃত্তি করতে চান বাড়িতেও। যার জেরে তাদের যৌন জীবনে নেমে আসে অস্বাভাবিকত্বের ছায়া।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ