মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

নোট ও রোহিঙ্গা সঙ্কটে দেওবন্দে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম
দারুল উলুম দেওবন্দ থেকে

deubond8ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর অর্থনৈতিক সঙ্কট বিরাজ করছে। এ সঙ্কট দেশটির অন্যতম বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দকেউ প্রভাবিত করেছে।

চলমান এ সঙ্কট নিরসন, কৃষি খাতে অচলাবস্থা, মাদরাসার ছাত্র-শিক্ষকদের পেরেশানি, সাধারণ ব্যবসায়ী-শ্রমজীবিদের দুর্বোগসহ নানা বিষয়কে সামানে রেখে বুধবার এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে৷

এসময় মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা ও দোয়া করা হয়।

বুধবার সকালে দারুল উলুমের মুহতামিম স্বাক্ষরিত এক জরুরি নোটিশের পর মাদরাসার ৬ষ্ঠ ঘণ্টা বাতিল করে ওই সময়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ার আগে খতমে আয়াতে কারিমা (দোয়ায়ে ইউনুস)-এর আমলও অনুষ্টিত হয়েছে৷

স্থানীয় সময় বিকেল ৩টা থেকে আয়াতে কারিমার পাঠ শুরু হয়ে ৪টার কিছু পূর্বে মোনাজাতের মাধ্যমে শেষ হয় দোয়া পর্ব৷ এতে দারুল উলুমের সকল ছাত্র-উস্তাদসহ বাইরের সাধারণ মানুষও ব্যাপকভাবে অংশ গ্রহণ করেছে৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ