সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

রাষ্টধর্ম ইসলাম তোলার হুমকি রাষ্ট্রবিরোধী: আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Allama-Junayed-Babunogori copyমোস্তফা ওয়াদুদ : গতবছরে এপ্রিল মাসে রাষ্টধর্ম রক্ষার দাবীতে আন্দোলন করে দেশের ইসলাম পন্থি দলগুলো। সরকার বেকায়দায় পড়ে আদালতের মাধ্যমে রাষ্টধর্ম ইসলাম হিসেবে বহাল রাখে। এ ব্যাপারে একটি চূড়ান্ত রায় দেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এরপরপর চলে গেছে প্রায় কয়েক মাস। সম্প্রতি গত শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাকের একটি মন্তব্যে আবার আলোচনায় আসে বিষয়টি। তিনি বলেছেন, সুযোগ পেলে আমরা রাষ্টধর্ম ইসলাম তুলে দিবো। বিষয়টি নিয়ে আবারও পানি ঘোলা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

দেশের এমন পরিস্থিতিতে দেশখ্যাত সরকারদলীয় ও বিরোধীদলীয় নেতাকর্মীরা কি ভাবছেন তাই জানতে চেয়েছিলাম।

সরকারদলীয় সাবেক এমপি গোলাম মাওলা রনি বলেছেন, আদালত যে বিষষয়কে একবার রায় প্রদান করেছে। সে বিষয়ে পুনরায় কিছু করার জন্য আদালতের দারস্থ হতে হবে। আদালতের মাধ্যমেই সে বিষয়ে মন্তব্য করতে হবে।

হাটহাজরী মাদরাসার শায়খে ছানী আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, বাংলাদেশের ৯৫% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। ইসলাম এদেশের মানুষের প্রাণের ধর্ম ইসলাম। সংখ্যাধিক্য মানুষের চাহিদাকে বাস্তবায়ন করার জন্য দেশীয় সর্বোচ্চ আদালত ইসলামকে রাষ্টধর্ম হিসেবে রায় দিয়েছে। সুতরাং সুযোগ পেলে রাষ্টধর্ম ইসলাম তুলে দেয়ার হুমকি সুস্পষ্ট রাষ্ট্রবিরোধী। আদালত অবমাননা করার শামিল।

বিষয়টি নিয়ে কথা বলেছিলাম বিরোধীদলীয় নেতা ইয়াহইয়া মাহমুদ চৌধুরীর সাথে। তিনি বলেছেন, ড. আব্দুর রাজ্জাককে ব্যক্তিগতভাবে আমি চিনি। তিনি এমন কথা বলার মানুষ না। তবে যদি তিনি এমন কোনো কথা বলে থাকেন তাহহলে আমি আশাবাদী তিনি তার কথা প্রত্যাহার করবেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ